বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়তে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতে ইসলামীর আমির নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, “জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!”
আজ বেলা ১১টা ৪০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে অবতরণের পর তাঁর শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু ফুলের মালা দিয়ে তাকে বরণ করেন। পাশাপাশি পরিবারসহ তাঁকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমান ও পরিবারের সদস্যদের বহনকারী বিজি-২০২ ফ্লাইট সিলেটে অবতরণ করে। সেখানে বিরতির পর সকাল ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে বিমানটি। এর আগে বাংলাদেশ সময় রাত ১২টায় তিনি স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন।
বিমানবন্দর থেকে লাল-সবুজ রঙে সাজানো বাসে করে রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি বিবেচনায় নিয়ে, যাত্রাপথের মাঝামাঝি ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ এলাকায় দলের পক্ষ থেকে তৈরি করা সংক্ষিপ্ত গণঅভ্যর্থনা মঞ্চে তিনি অতি সংক্ষিপ্ত সময়ের জন্য দেশবাসীর উদ্দেশে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
সেখান থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে যান এবং মা বেগম খালেদা জিয়ার সঙ্গে একান্ত কিছু সময় কাটান। পরে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন