ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন করেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় জানিয়েছে, সারাহ কুক সত্যিকারের বাংলাদেশি স্টাইলে বড়দিন পালন করছেন। তিনি টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরেছেন, যা সম্প্রতি ইউনেসকো কর্তৃক বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।
ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ভিডিও বার্তায় দেখা গেছে, হাইকমিশনার টাঙ্গাইলের তাঁতের শাড়ি বুনন শিল্প প্রত্যক্ষ করছেন। পাশাপাশি তিনি একটি তাঁতের শাড়ি পরে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।
বড়দিন উপলক্ষে ঢাকার অন্যান্য দূতাবাসও শুভেচ্ছা জানিয়েছে। ফ্রান্স, জার্মানি, সুইডেন, কানাডা, চীন, ভারতসহ বিভিন্ন দেশের দূতাবাস এই উৎসবমুখর দিনে শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন