গাজীপুরের নতুন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে নতুন পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গাজীপুর জেলায় স্বাগত জানানো হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সাক্ষাতে দুই কর্মকর্তা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
নতুন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-কে দায়িত্ব পালনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলোর মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন