ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কটিয়াদী সার্কেলের নতুন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান

কিশোরগঞ্জের কটিয়াদী সার্কেলের নতুন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হিসেবে পদায়ন পেয়েছেন মো. আসাদুজ্জামান। এর আগে তিনি গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও পদায়নসংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়। ওই আদেশে মো. আসাদুজ্জামানকে কালীগঞ্জ সার্কেল থেকে কিশোরগঞ্জের কটিয়াদী সার্কেলে পদায়ন করা হয়েছে।

একই আদেশে কটিয়াদী সার্কেলের বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের আদেশ অনুযায়ী, নবাগত ও বিদায়ী উভয় কর্মকর্তাকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর না করলে আগামী ২০ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য করা হবে।

কটিয়াদী সার্কেল কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক এলাকা। নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পর মো. আসাদুজ্জামান সংশ্লিষ্ট থানাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি ও অপরাধ দমনে দায়িত্ব পালন করবেন।

কটিয়াদী মডেল থানা পুলিশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, মো. আসাদুজ্জামানের দক্ষতা, সততা ও পেশাদারিত্ব কটিয়াদী সার্কেলের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

কটিয়াদী সার্কেলের নতুন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কিশোরগঞ্জের কটিয়াদী সার্কেলের নতুন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হিসেবে পদায়ন পেয়েছেন মো. আসাদুজ্জামান। এর আগে তিনি গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও পদায়নসংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়। ওই আদেশে মো. আসাদুজ্জামানকে কালীগঞ্জ সার্কেল থেকে কিশোরগঞ্জের কটিয়াদী সার্কেলে পদায়ন করা হয়েছে।

একই আদেশে কটিয়াদী সার্কেলের বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের আদেশ অনুযায়ী, নবাগত ও বিদায়ী উভয় কর্মকর্তাকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর না করলে আগামী ২০ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য করা হবে।

কটিয়াদী সার্কেল কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক এলাকা। নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পর মো. আসাদুজ্জামান সংশ্লিষ্ট থানাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি ও অপরাধ দমনে দায়িত্ব পালন করবেন।

কটিয়াদী মডেল থানা পুলিশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, মো. আসাদুজ্জামানের দক্ষতা, সততা ও পেশাদারিত্ব কটিয়াদী সার্কেলের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ