ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কক্সবাজারে ৩৪ বিজিবির পৃথক অভিযান পরিচালনা,অস্ত্র-গোলাবারুদ উদ্ধার,গাড়ি জব্দ, আটক-১

ছবি সংগৃহীত

 ৮ সেপ্টেম্বর-২০২৬ মঙ্গলবার কক্সবাজার-টেকনাফ সড়কে এবং সীমান্তবর্তী এলাকায় ৩৪ বিজিবির উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা, একটি দেশীয় পিস্তল, একটি একনলা বন্দুক ও ৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে ৩৪ বিজিবি। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে মোহাম্মদ নূর (২৬) নামে এক সিএনজি চালককে গাড়িসহ আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর ভোরে রেজুপাড়া বিওপির টহলদল সীমান্ত পিলার-৪১ থেকে প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উখিয়া পাতাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধার করে।

অন্যদিকে সকাল সাড়ে ৭টার দিকে রেজুখাল চেকপোস্টে বিজিডি-১০৮৫ ডগ জর্জের বিশেষ দক্ষতায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করা হয়। এ সময় সিএনজির বক্সে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় চালক মোহাম্মদ নূর (২৬)কে।

আটক নূর টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার কালা চাঁনের ছেলে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। 

স্থানীয়দের অভিযোগ কক্সবাজারে ইয়াবা ও চোরাচালান থেমে নেই, অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় আনা হলেও আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে আসে। তাছাড়া চোরাকারবারী ও ঘটফাদারদের রাজনৈতিক শেল্টার না দিয়ে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে পারলে হয়তো এসব অপরাধ কমিয়ে আনা ও নিয়ন্ত্রণ সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে ৩৪ বিজিবির পৃথক অভিযান পরিচালনা,অস্ত্র-গোলাবারুদ উদ্ধার,গাড়ি জব্দ, আটক-১

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

 ৮ সেপ্টেম্বর-২০২৬ মঙ্গলবার কক্সবাজার-টেকনাফ সড়কে এবং সীমান্তবর্তী এলাকায় ৩৪ বিজিবির উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা, একটি দেশীয় পিস্তল, একটি একনলা বন্দুক ও ৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে ৩৪ বিজিবি। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে মোহাম্মদ নূর (২৬) নামে এক সিএনজি চালককে গাড়িসহ আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর ভোরে রেজুপাড়া বিওপির টহলদল সীমান্ত পিলার-৪১ থেকে প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উখিয়া পাতাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধার করে।

অন্যদিকে সকাল সাড়ে ৭টার দিকে রেজুখাল চেকপোস্টে বিজিডি-১০৮৫ ডগ জর্জের বিশেষ দক্ষতায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করা হয়। এ সময় সিএনজির বক্সে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় চালক মোহাম্মদ নূর (২৬)কে।

আটক নূর টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার কালা চাঁনের ছেলে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। 

স্থানীয়দের অভিযোগ কক্সবাজারে ইয়াবা ও চোরাচালান থেমে নেই, অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় আনা হলেও আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে আসে। তাছাড়া চোরাকারবারী ও ঘটফাদারদের রাজনৈতিক শেল্টার না দিয়ে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে পারলে হয়তো এসব অপরাধ কমিয়ে আনা ও নিয়ন্ত্রণ সম্ভব হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ