ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ডেঙ্গু মোকাবিলায় বন্দর উপজেলা প্রশাসনের টেস্ট কিট সহায়তা

মোঃ তোফাজ্জল হোসেন শান্ত
মোঃ তোফাজ্জল হোসেন শান্ত
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় বন্দর উপজেলা প্রশাসনের টেস্ট কিট সহায়তা
ছবিঃ প্রতিনিধি।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের দ্রুত রোগ নির্ণয়ের সুবিধার্থে ২ হাজার ১০০টির বেশি ডেঙ্গু টেস্ট কিট প্রদান করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে এসব টেস্ট কিট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার ডেঙ্গু টেস্ট কিটগুলো বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. রাজিউর রহমানের কাছে হস্তান্তর করেন।

প্রদান করা কিটগুলোর মধ্যে NS1 এবং IgG+IgM ডেঙ্গু পরীক্ষার কিট রয়েছে। এসব কিটের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা ও রোগ নির্ণয় কার্যক্রম আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগে ডেঙ্গু আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের দ্রুত পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় বন্দর উপজেলা প্রশাসনের টেস্ট কিট সহায়তা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের দ্রুত রোগ নির্ণয়ের সুবিধার্থে ২ হাজার ১০০টির বেশি ডেঙ্গু টেস্ট কিট প্রদান করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে এসব টেস্ট কিট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার ডেঙ্গু টেস্ট কিটগুলো বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. রাজিউর রহমানের কাছে হস্তান্তর করেন।

প্রদান করা কিটগুলোর মধ্যে NS1 এবং IgG+IgM ডেঙ্গু পরীক্ষার কিট রয়েছে। এসব কিটের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা ও রোগ নির্ণয় কার্যক্রম আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগে ডেঙ্গু আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের দ্রুত পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ