ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মান্দায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

মান্দায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তিনজনকে পাঁচ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের মোট ১৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার হাজী গোবিন্দপুর মোড় এলাকায় এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—রানা (বাবা সুলতান), মো. রকি (বাবা সাইদুর রহমান) ও মো. সজীব (বাবা জাহাঙ্গীর)। তাঁদের সবার বাড়ি উপজেলার বাগদানপাড়া গ্রামে।

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের প্রত্যেককে পাঁচ মাস করে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, “মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নিয়ন্ত্রণে আইন অনুযায়ী নিয়মিতভাবে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মান্দায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তিনজনকে পাঁচ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের মোট ১৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার হাজী গোবিন্দপুর মোড় এলাকায় এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—রানা (বাবা সুলতান), মো. রকি (বাবা সাইদুর রহমান) ও মো. সজীব (বাবা জাহাঙ্গীর)। তাঁদের সবার বাড়ি উপজেলার বাগদানপাড়া গ্রামে।

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের প্রত্যেককে পাঁচ মাস করে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, “মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নিয়ন্ত্রণে আইন অনুযায়ী নিয়মিতভাবে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ