শরীয়তপুর সদর উপজেলায় একটি আবাসিক হোটেলের পার্কিংয়ে থাকা প্রাইভেটকার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছয়তলা ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে হোটেলে থাকা ১৭ জন ছাদে উঠে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় তাদের নিরাপদে উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
অগ্নিকাণ্ডে হোটেলের নিচতলার পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নুর হোটেল ইন্টারন্যাশনাল-এর ছয়তলা ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে হোটেলের নিচতলার পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে গাড়িটির একটি চাকায় বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণ পর গাড়ির ভেতরে থাকা সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে পার্কিং এলাকা থেকে আগুন ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আগুন ও ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ায় হোটেলে থাকা ১৭ জন আতঙ্কিত হয়ে পড়েন। নিচে বের হওয়ার পরিস্থিতি না থাকায় তারা নিরাপদ আশ্রয়ের জন্য ভবনের ছাদে উঠে যান। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর ছাদে আটকে থাকা ১৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে পাঁচজন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী আলিম কাজী বলেন, নিচের পার্কিংয়ে থাকা গাড়িটি থেকেই কোনোভাবে আগুনের সূত্রপাত হয়। প্রথমে গাড়ির চাকা বিস্ফোরিত হলে সবাই দূরে সরে যান। কিছুক্ষণ পর বিকট শব্দে গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে পুরো ভবন কেঁপে ওঠে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। ভবনের ওপরের দিকে কয়েকজন মানুষ আটকা পড়েছিলেন। তারা দরজা ভেঙে ছাদে উঠে যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে।
পালং মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুধাংশু সরকার বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরে তাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনে ভবনের ওপরে আটকে থাকা সবাইকে বের করে আনা হয়। তবে পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে।
শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, রাত দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় হোটেলের নিচের পার্কিং এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের তীব্রতা ভবনের বিভিন্ন তলায় পৌঁছে যায়। আগুন বেশি থাকায় প্রথমদিকে ওপরে পৌঁছানো সম্ভব হয়নি। পরে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে ছাদে আটকে থাকা ১৭ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে পাঁচজন আহত হয়েছেন। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার সম্পূর্ণ পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন