মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান, কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান। আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. অহিদুর রহমান, পিপিএম, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজার আইনজীবি সমিতির সভাপতি আব্দুল মান্নান, কক্সবাজার সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মোহাম্মদ আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে কোনো আপস হবে না। মাদক ক্রয়-বিক্রয়কারী, সেবনকারী, পৃষ্ঠপোষক ও সহযোগীসহ মাদকের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের সুযোগ দেওয়া হবে না। মাদকের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, সকলের সম্মিলিত সহযোগিতায় কক্সবাজারকে মাদকমুক্ত করে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে নেওয়া হবে, ইনশাআল্লাহ।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর সামাজিক প্রভাব তুলে ধরে মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও র্যালিতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন