নওগাঁর পোরশা উপজেলার মুশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মাদকদ্রব্যের অপব্যবহার, বাল্যবিবাহ ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সচেতনতামূলক মতবিনিময় সভায় পুলিশ সুপার শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং মাদক ও সাইবার অপরাধ থেকে কিশোর-কিশোরীদের দূরে রাখতে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের সচেতন করতে তিনি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মাদকাসক্তির ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের নেতিবাচক দিক এবং কিশোর-কিশোরীদের বিপথগামী হওয়ার বিভিন্ন কারণ তুলে ধরেন।
প্রায় এক ঘণ্টাব্যাপী এ উপস্থাপনায় পুলিশ সুপার শিক্ষার্থীদের মাদক ও বিভিন্ন ধরনের অপরাধ থেকে দূরে থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হয়ে নিজেদের দক্ষতা ও মেধার বিকাশ ঘটিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
পুলিশ সুপার বলেন, কিশোর-কিশোরীদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে। প্রযুক্তির সুফল গ্রহণের পাশাপাশি সাইবার অপরাধের ঝুঁকি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে।
মতবিনিময় সভায় পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দসহ তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর বিদ্যালয়ের দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো পুলিশ সুপার সরাসরি বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করলেন। প্রত্যন্ত এই এলাকায় এসে শিক্ষার্থীদের সঙ্গে সময় দেওয়ায় তিনি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশ সুপারের এমন সচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ সম্পর্কে সরাসরি পুলিশের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ পাওয়ায় তারা উপকৃত হয়েছে।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন