নগরীর নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদক সেবন ও দেশীয় অস্ত্র বহনের অভিযোগে পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। সোমবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব সূত্রে জানা গেছে, ভিক্টোরিয়া হাসপাতালের সামনে অবস্থিত সোনালী অতীত ক্লাব এলাকায় অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে গোপচর এলাকার মনসুর আলীর ছেলে সোহান (১৭) ও দুলাল নামের দুইজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে পরিচালিত মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে আটক সোহানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা অনাদায়ে সাজা প্রদান করেন।
একই সময়ে হাসপাতালের পেছনের এলাকা থেকে সন্দেহভাজন আরও তিনজনকে আটক করে র্যাব। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে একটি বড় ধারালো ছুরি ও চাকু উদ্ধার করা হয়।
র্যাব জানায়, সাজাপ্রাপ্ত সোহানকে আইনি প্রক্রিয়া শেষে সাজা কার্যকরের জন্য নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে দেশীয় অস্ত্রসহ আটক অপর তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকাকে অপরাধমুক্ত রাখতে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন