ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বড় অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে নওগাঁ সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি অভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ডিবি পুলিশ জানতে পারে, নওগাঁ সদর থানাধীন ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের নিজ বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত করে রেখেছেন মাহমুদুল হাসান ওরফে রুবেল।

সংবাদের ভিত্তিতে ডিবির অভিযানিক দল স্থানীয় লোকজনের উপস্থিতিতে মাহমুদুল হাসান ওরফে রুবেলের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তার শয়নকক্ষে থাকা একটি টিনের বড় বাক্সের ভেতর থেকে ১১টি পোটলায় রাখা মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি পোটলায় ৪ কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি পোটলায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ছিল।

গ্রেপ্তার মাহমুদুল হাসান ওরফে রুবেল নওগাঁ সদর থানাধীন ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে এবং ডলি বেগমের ছেলে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মাহমুদুল হাসান ওরফে রুবেল অপর এক সহযোগীর যোগসাজশে গাঁজার ডিলার হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। দীর্ঘ প্রায় দুই মাসের প্রচেষ্টার পর জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে। এ ঘটনায় জড়িত অপর সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার মাহমুদুল হাসান ওরফে রুবেলের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

নওগাঁয় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ