চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্য প্রয়াত অ্যাড. আব্দুল মালেক শিকদারের মৃত্যুতে কোর্ট রেফারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অ্যাড. আলহাজ্ব সিরাজুল ইসলাম-১।
কোর্ট রেফারেন্সে প্রয়াত অ্যাড. আব্দুল মালেক শিকদারের জীবনী পাঠ করেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. আকসিজুল ইসলাম রতন। দোয়া পরিচালনা করেন অ্যাড. সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সেক্রেটারি অ্যাড. খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার)।
এ সময় জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকবৃন্দসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এদিকে, দুপুরে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্মিত মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. আকসিজুল ইসলাম রতন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন অ্যাড. আলহাজ্ব মাহাতাব হোসেন ডাবলু এবং দোয়া পরিচালনা করেন অ্যাড. আলহাজ্ব সেলিম উদ্দিন খান।
শোকসভায় সিনিয়র আইনজীবী এসএম রফিউর রহমান, সেলিম উদ্দিন খান, কামরুল আরেফিন, আব্দুস সামাদ, সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, ইউনুচ আলী, মইন উদ্দিন মইনুল, আব্দুল্লাহ আল মামুন, মনিবুল হাসান পলাশ এবং মরহুমের ছেলে রকিব শিকদার বক্তব্য দেন।
বক্তারা বলেন, প্রয়াত অ্যাড. আব্দুল মালেক শিকদার ছিলেন অত্যন্ত মিষ্টভাষী, সদালাপী ও আইন পেশায় একজন সফল ব্যক্তি। তাঁর মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্যরা গভীরভাবে শোকাহত। বক্তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি প্রয়াত এই আইনজীবীকে চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে উল্লেখ করেন।
প্রয়াত অ্যাড. আব্দুল মালেক শিকদার ১৯৫৬ সালের ১ জানুয়ারি ভোলা জেলার তজুমদ্দিন থানার বামারায়পুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা নুর মোহাম্মদ শিকদার এবং মাতা দীল আফরোজ শিকদার। তিনি চুয়াডাঙ্গা শহরের শান্তিপাড়ার বাসিন্দা ছিলেন।
তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে এনরোলমেন্ট লাভ করেন। পরবর্তীতে সনদ স্থগিত রেখে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর ২০১৫ সালে তিনি চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে যোগ দেন।
অ্যাড. আব্দুল মালেক শিকদার গত ২৬ আগস্ট ঝিনাইদহে ইন্তেকাল করেন। সেখানেই তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরদিন ২৭ আগস্ট চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন জান্নাতুল মওলা জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন