ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আলমডাঙ্গায় ভোক্তা অধিদফতরের অভিযানে ৩ প্রতিষ্ঠানে জরিমানা ১৩ হাজার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন দোকান ও মার্কেটে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল (রোববার) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌরসভার জুতাপট্টি , ফলপট্টি ও কাঁচাবাজারসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় পণ্যের মূল্য , মান ও মেয়াদ এবং দোকানে মূল্যতালিকা প্রদর্শন করা হচ্ছে কি না , তা যাচাই করা হয়।

অভিযানে জমজম মার্কেটের নাহিদা কসমেটিকস্ কর্ণারে অবৈধ ও পুরোনো ভারতীয় প্রসাধনী পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মোছা. নাহিদা খাতুনকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন , ২০০৯-এর ৪৫(ক) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ফলপট্টির রুবেল ফল ভান্ডারের মালিক মো. মতিয়ার রহমানকে মূল্যতালিকা প্রদর্শন না করায় একই আইনের ৩৮(ক) ধারায় ৩ হাজার টাকা এবং কাঁচাবাজারের ইসহাক বীজ ভান্ডারের মালিক মো. মাসুদ রানাকে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে তিন প্রতিষ্ঠান থেকে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ করে দৃশ্যমান স্থানে প্রদর্শন , যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ , নিম্নমানের ও অননুমোদিত পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে মেয়াদোত্তীর্ণ ওষুধ , বীজ ও শিশু খাদ্য বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর , চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি বলেন , ভোক্তা-অধিকার সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। মূল্যতালিকা প্রদর্শন , সঠিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য বিক্রি বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির কর্মকর্তা সালমা জাহান নিপা , জেলা পুলিশ ও আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। এ সময় চুয়াডাঙ্গা ভোক্তা-অধিদফতরের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এনামুল হক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

আলমডাঙ্গায় ভোক্তা অধিদফতরের অভিযানে ৩ প্রতিষ্ঠানে জরিমানা ১৩ হাজার

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ