নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামীসহ বিভিন্ন অভিযোগ ও মামলায় মোট ১১ জন আসামিকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলার ১ জন, মাদক সংক্রান্তে ভ্রাম্যমাণ মামলায় ৫ জন, পরোয়ানাভুক্ত ৪ জন এবং বৈষম্যবিরোধী হত্যা মামলায় ১ জন সহ মোট ১১ জন আসামি রয়েছে।
সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং পলাতক ও বিভিন্ন মামলার আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে। তবে রহস্যজনক কারণে পুলিশ গ্রেফতারকৃত আসামিদের নাম পরিচয় প্রকাশ করেনি। এমনকি নির্দিষ্ট সময় ও আসামিদের গ্রেফতারের স্থান সম্পর্কেও কোন তথ্য দেয়নি।
গ্রেফতারকৃত আসামিদেরকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন