ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মুকসুদপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারি মডেল সাবের মিয়া জসিমউদদীন (এসজে) উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি মডেল এসজে উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মন্ডল।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুকদেব পোদ্দারের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরিফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং শিক্ষার্থীদের অভিভাবকরা।

সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তোলা এবং শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় ও পরিবারের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শুধু ভালো ফলাফল অর্জন নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মুকসুদপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুরে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারি মডেল সাবের মিয়া জসিমউদদীন (এসজে) উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি মডেল এসজে উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মন্ডল।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুকদেব পোদ্দারের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরিফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং শিক্ষার্থীদের অভিভাবকরা।

সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তোলা এবং শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় ও পরিবারের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শুধু ভালো ফলাফল অর্জন নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ