ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফরিদপুরে প্রেমিকার মৃত্যুর খবর পেয়ে বিষপানে যুবকের মৃত্যু

সংগৃহীত

প্রেমিকার আকস্মিক মৃত্যুর খবর পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় বিষপানে তানভীর (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি বিষপান করেন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত তানভীর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী (এমপি ডাঙ্গী) গ্রামের মৃত মো. আশরাফ হোসেনের ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, তানভীর ফরিদপুর শহরের কমলাপুর চানমারী এলাকায় তাঁর বোন তানজিলা আক্তারের বাসায় বেড়াতে এসেছিলেন। সোমবার বিকেলে তিনি তাঁর প্রেমিকার স্ট্রোকজনিত কারণে আকস্মিক মৃত্যুর খবর পান। পরিবারের ভাষ্য অনুযায়ী, ওই খবর পাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং একপর্যায়ে বিষপান করেন।

বিষপানের পর তানভীর ঘরের ভেতর অসুস্থ হয়ে পড়লে তাঁর বোন ও মা ছালেহা বেগম তাঁকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে নিহতের বড় ভাই সাইফুর রহমান ফরিদপুর কোতোয়ালি থানায় গিয়ে অপমৃত্যুর তথ্য জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, নিহতের বড় ভাই থানায় এসে অপমৃত্যুর বিষয়ে আবেদন করেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফরিদপুরে প্রেমিকার মৃত্যুর খবর পেয়ে বিষপানে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রেমিকার আকস্মিক মৃত্যুর খবর পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় বিষপানে তানভীর (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি বিষপান করেন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত তানভীর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী (এমপি ডাঙ্গী) গ্রামের মৃত মো. আশরাফ হোসেনের ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, তানভীর ফরিদপুর শহরের কমলাপুর চানমারী এলাকায় তাঁর বোন তানজিলা আক্তারের বাসায় বেড়াতে এসেছিলেন। সোমবার বিকেলে তিনি তাঁর প্রেমিকার স্ট্রোকজনিত কারণে আকস্মিক মৃত্যুর খবর পান। পরিবারের ভাষ্য অনুযায়ী, ওই খবর পাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং একপর্যায়ে বিষপান করেন।

বিষপানের পর তানভীর ঘরের ভেতর অসুস্থ হয়ে পড়লে তাঁর বোন ও মা ছালেহা বেগম তাঁকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে নিহতের বড় ভাই সাইফুর রহমান ফরিদপুর কোতোয়ালি থানায় গিয়ে অপমৃত্যুর তথ্য জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, নিহতের বড় ভাই থানায় এসে অপমৃত্যুর বিষয়ে আবেদন করেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ