ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি ফেরদৌস হোসেন রনি

রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ফেরদৌস হোসেন রনি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ’-এর গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর অনুমোদনক্রমে তিনি এই পদে মনোনীত হন।

সামাজিক কর্মকাণ্ড ও শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য পরিচিত ফেরদৌস হোসেন রনি ডেমরা ও যাত্রাবাড়ী থানার সর্বস্তরের মানুষের কাছে এক সুপরিচিত মুখ। দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, "এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় আমানত। প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।"

নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার খবর ছড়িয়ে পড়লে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ডেমরা-যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে আন্তরিক শুভেচ্ছা জানান।

এলাকাবাসীর প্রত্যাশা, তার দূরদর্শী নেতৃত্ব ও কর্মপ্রচেষ্টায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার মান এবং সার্বিক আধুনিকায়নে এক নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি তার অর্পিত দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সার্বিক দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি ফেরদৌস হোসেন রনি

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ফেরদৌস হোসেন রনি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ’-এর গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর অনুমোদনক্রমে তিনি এই পদে মনোনীত হন।

সামাজিক কর্মকাণ্ড ও শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য পরিচিত ফেরদৌস হোসেন রনি ডেমরা ও যাত্রাবাড়ী থানার সর্বস্তরের মানুষের কাছে এক সুপরিচিত মুখ। দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, "এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় আমানত। প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।"

নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার খবর ছড়িয়ে পড়লে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ডেমরা-যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে আন্তরিক শুভেচ্ছা জানান।

এলাকাবাসীর প্রত্যাশা, তার দূরদর্শী নেতৃত্ব ও কর্মপ্রচেষ্টায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার মান এবং সার্বিক আধুনিকায়নে এক নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি তার অর্পিত দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সার্বিক দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ