নওগাঁর বদলগাছী উপজেলার ছোট কাবলা গ্রামে ১৩ বছরের এক কিশোরীকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আমজাদ (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি গত বুধবার, ১২ আগস্ট সকালে ঘটেছে বলে কিশোরীর পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় নানা ধরনের বক্তব্য পাওয়া গেলেও কিশোরীর পরিবার ও স্থানীয় একাধিক ব্যক্তির বক্তব্যে অভিযোগের বিষয়ে গুরুতর তথ্য উঠে এসেছে। তবে অভিযোগের প্রকৃত সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
কিশোরীর পরিবারের দাবি, ১২ আগস্ট বুধবার ভোরবেলা সে তাল কুড়াতে বাড়ির বাইরে গেলে আমজাদ তাকে জড়িয়ে ধরেন এবং ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়। ঘটনাস্থলে তথ্য সংগ্রহকালে স্থানীয় বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে এ বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্যও পাওয়া গেছে। কয়েকজনের দাবি, অভিযুক্ত ব্যক্তির বাড়ির সামনে থাকা একটি রাস্তা বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে আগে থেকেই বিরোধ চলছিল। তাদের মতে, ওই বিরোধের জের ধরে আমজাদের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়ে থাকতে পারে। তবে স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, তারা কিশোরীকে জড়িয়ে ধরার ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন।
কিশোরীর পারিবারিক অবস্থাও অত্যন্ত কষ্টের বলে জানা গেছে। পরিবারের ভাষ্য অনুযায়ী, তার বাবা রঞ্জু দীর্ঘদিন আগে মারা যাওয়ার পর দাদি নিজ হাতে তাকে লালন-পালন করে বড় করে তুলছেন। অন্যদিকে কিশোরীর মা পরবর্তীতে তার স্বামীর ছোট ভাইকে বিয়ে করে ঢাকায় বসবাস ও চাকরি করেন। এ কারণে কিশোরী দীর্ঘদিন ধরে গ্রামে দাদির কাছেই থেকে বড় হয়েছে। দাদি অত্যন্ত যত্ন ও স্নেহের সঙ্গে তাকে মানুষ করে তুলেছেন। এমন পরিস্থিতিতে নাতনিকে ঘিরে এ ধরনের অভিযোগ ওঠায় পরিবারটি মানসিকভাবে বিপর্যস্ত বলে জানিয়েছেন স্বজনরা।
এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে সামাজিক বা ঘরোয়া মীমাংসার চেষ্টা হয়েছে কি না, তা নিয়েও নানা ধরনের আলোচনা রয়েছে। সচেতন ব্যক্তিরা মনে করছেন, কোনো কিশোরীর সঙ্গে এ ধরনের গুরুতর অভিযোগ উঠলে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা না করে আইনগত প্রক্রিয়ায় নেওয়া উচিত। অভিযোগের সত্যতা থাকলে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে অভিযোগটি সত্য নয় হলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনাও পরিষ্কার করা জরুরি।
কারণ, এ ধরনের গুরুতর অভিযোগ সামাজিকভাবে মীমাংসা করে দেওয়া হলে ভবিষ্যতে অপরাধে জড়িত ব্যক্তিরা আরও সাহস পেতে পারেন এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারে। তাই কিশোরীর নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের স্বার্থে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
ঘটনাটি নিয়ে তথ্য সংগ্রহের সময় কিশোরীর পরিবারের বক্তব্য, স্থানীয়দের বিভিন্ন বক্তব্য এবং ঘটনার বিষয়ে আরও কিছু তথ্য পাওয়া গেছে। তবে অপ্রাপ্তবয়স্ক কিশোরীর পরিচয় ও ব্যক্তিগত তথ্য গোপন রেখে সংশ্লিষ্ট সবার বক্তব্য যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। ঘটনাস্থলে ধারণ করা ভিডিও বক্তব্য ও বিস্তারিত তথ্য নিয়ে থাকছে আমাদের পরবর্তী ভিডিও নিউজ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন