ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাজৈরে প্রবাসীকে বাউন্ডারি নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬

রাজৈরে প্রবাসীকে বাউন্ডারি নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ

মাদারীপুরের রাজৈর উপজেলায় ক্রয় করা জমিতে বাউন্ডারি নির্মাণে এক সৌদি প্রবাসীকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ইমরান মিনা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে শুক্রবার (১৪ আগস্ট) রাতে রাজৈর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার তাতীকান্দা গ্রামের কুদ্দুস মিনার ছেলে সৌদি প্রবাসী ইমরান মিনা (৩৫) প্রায় দুই বছর আগে মজিবর সরদারের কাছ থেকে নাগরী ২৮ নম্বর মৌজার বি আর এস খতিয়ান নম্বর ১৫৫৬, প্রস্তাবিত বি আর এস খতিয়ান নম্বর ১৯১১-এর ৪৫০৬ দাগের ১৮ শতাংশ জমির মধ্যে ৮ শতাংশ জমি ক্রয় করেন। পরে ওই জমিতে বসতঘর নির্মাণ করে গত দুই বছর ধরে পরিবার নিয়ে বসবাস করছেন তিনি।

অভিযোগে বলা হয়, গত শুক্রবার সকালে ওই জমিতে বাউন্ডারি নির্মাণের কাজ শুরু করলে একই গ্রামের সরোয়ার মিনা (৫০), হারুন মিনা (৫৫), শামীম মিনা (২৫) ও মিজান মিনা (৩০)সহ অজ্ঞাতপরিচয় ২৫ থেকে ৩০ জন ব্যক্তি সেখানে উপস্থিত হন। তাদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে নির্মাণকাজে বাধা দেওয়ার পাশাপাশি কাজ করলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী ইমরান মিনা বলেন, তিনি বৈধভাবে ক্রয় করা জমিতে শান্তিপূর্ণভাবে বাউন্ডারি নির্মাণ করছিলেন। হঠাৎ অভিযুক্তরা এসে কাজে বাধা দেন, গালিগালাজ করে নির্মাণকাজ বন্ধ করে দেন। এ ঘটনায় তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

তিনি প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, জায়গা-জমি সংক্রান্ত বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তির বিষয়। অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজৈরে প্রবাসীকে বাউন্ডারি নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ