চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এসো নবীন ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফেরদৌস হোসেন রনি।
মঙ্গলবার এক বিবৃতিতে এবং নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ফেরদৌস হোসেন রনি বলেন, ‘তোমাদের এই অর্জন শুধু তোমাদের ও পরিবারের আনন্দ নয়, বরং সমাজ ও দেশের জন্যও এক বড় আশার সঞ্চার করে।’
তবে প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে না পারা শিক্ষার্থীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। রনি বলেন, ‘নিজেকে কখনো একটি ফলাফলের মধ্যে সীমাবদ্ধ রাখবে না। জীবনে বড় সফলতা প্রায়শই আসে ভুল, ব্যর্থতা এবং নতুন করে শুরু করার মধ্য দিয়ে। আজকের ফলাফল তোমার আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ করে না; বরং মেধা, পরিশ্রম, সততা ও মানসিক দৃঢ়তাই তোমাকে প্রকৃত সাফল্য দেবে।’
তিনি আরও বলেন, ‘শুধু ভালো জিপিএ বা রেজাল্ট নয়, একজন মানবিক ও ভালো মানুষ হয়ে ওঠাই জীবনের সবচেয়ে বড় অর্জন। অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। তোমরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ।’
বিবৃতিতে তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে জ্ঞানভিত্তিক ও আধুনিক বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
একই সঙ্গে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীর জন্য অন্তরের অন্তস্তল থেকে দোয়া, শুভকামনা ও ভালোবাসা জানান ফেরদৌস হোসেন রনি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন