ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এসএসসিতে শামসুল হক খান স্কুলের বাজিমাত, জিপিএ-৫ পেল ৭৯৩ জন

ছবি: প্রতিনিধি

সামাজিক ও আর্থ-সামাজিক নানা প্রতিকূলতা এবং শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর তদারকির মধ্যেও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৫৯ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ পেয়েছে ৭৯৩ জন শিক্ষার্থী।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রভাতী, দিবা ও ইংলিশ ভার্সনের শিক্ষার্থীরা বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তিন বিভাগেই শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। বিশেষ করে সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় নানা অনিশ্চয়তা তৈরি হলেও তা কাটিয়ে এমন ফলাফলকে নিজেদের মেধা ও পরিশ্রমের প্রতিফলন হিসেবে দেখছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

ফল প্রকাশের পর সন্তোষ প্রকাশ করে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বলেন, এ সাফল্যের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে।

তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান থেকে যারা পাস করেছে এবং ভালো ফল অর্জন করেছে, তারা প্রত্যেকেই আমাদের কাছে একেকজন ডায়মন্ড। আগামী দিনে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। বিগত বছরগুলোর মতো এবারও আমরা সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছি। ফলাফল হাতে পাওয়ার এই মুহূর্তটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের।’

প্রতিষ্ঠানটির ফলাফল নিয়ে অতীতে ওঠা বিভিন্ন সমালোচনার বিষয়ে অধ্যক্ষ বলেন, কিছু মহল প্রতিষ্ঠানটির সাফল্যকে প্রশ্নবিদ্ধ করতে ‘পরীক্ষার সেন্টার কিনে নেওয়া’র মতো অভিযোগ তুলেছিল। তবে এবারের ফলাফল এসব অভিযোগের জবাব দিয়েছে বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা গ্রহণে স্বচ্ছতা ও শৃঙ্খলার বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসরণ করা হয়েছে। কোনো ধরনের অসদুপায় ছাড়াই শিক্ষার্থীরা নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে ভালো ফল অর্জন করেছে।

এদিকে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এবারের ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন ডেমরা এলাকার অভিভাবক, শিক্ষাবিদ ও স্থানীয়রা। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ভালো ফলাফলের এই ধারাবাহিকতা ধরে রেখে দেশ ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এসএসসিতে শামসুল হক খান স্কুলের বাজিমাত, জিপিএ-৫ পেল ৭৯৩ জন

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ