প্রকাশিত ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে বরাবরের মতোই সাফল্যের দ্যুতি ছড়িয়েছে রাজধানীর অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ‘এ. কে. স্কুল এন্ড কলেজ’। অদম্য মেধা ও কঠোর পরিশ্রমের ফল হিসেবে প্রতিষ্ঠানটি থেকে এবার রেকর্ড ২৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫.০০ অর্জন করেছে।
প্রতিষ্ঠান সূত্রের প্রাপ্ত তথ্যে জানা যায়, এ বছর এ. কে. স্কুল এন্ড কলেজ থেকে সর্বমোট ১১৫০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। যার মধ্যে সফলভাবে উত্তীর্ণ হয়েছে ১১০০ জন শিক্ষার্থী। প্রতিষ্ঠানটিতে এবার সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৯৫.৬৫ শতাংশ।
ফলাফল প্রকাশের পরপরই বিদ্যালয় প্রাঙ্গণে নেমে আসে আনন্দের ঢল। কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উল্লাস, একে অপরকে মিষ্টি মুখ করানো এবং অঝোর ধারায় আনন্দের অশ্রু এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
সাফল্যের এই মাহেন্দ্রক্ষণকে আরও রঙিন করে তোলে স্কুলের স্কাউট দল। সুসজ্জিত স্কাউট ব্যান্ডের বাজনায় প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ। বাদ্যের তালে তালে উত্তীর্ণ শিক্ষার্থীরা নেচে-গেয়ে তাদের দীর্ঘদিনের পরিশ্রমের চূড়ান্ত স্বীকৃতি উদযাপন করে।
প্রতিষ্ঠানের এই অভূতপূর্ব গৌরবময় সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এ. কে. স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সালাহ উদ্দিন। তিনি বলেন:
"আমাদের শিক্ষকবৃন্দের ক্লান্তিহীন প্রচেষ্টা, শিক্ষার্থীদের একনিষ্ঠ মনোযোগ এবং অভিভাবকদের সুদৃঢ় সহযোগিতার ফলেই আজ এই অর্জন সম্ভব হয়েছে। আমি জিপিএ-৫ প্রাপ্ত সহ উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও লাল গোলাপের শুভেচ্ছা।"
প্রতিষ্ঠানের এই ধারাবাহিক অগ্রযাত্রায় ঢাকা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য, গভর্নিং বডির সম্মানিত সভাপতি এবং কুমিল্লা-২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া গভীর সন্তোষ প্রকাশ করেছেন। একই সাথে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান অক্ষুণ্ণ রাখতে তিনি অভিভাবক সদস্য, শিক্ষক-কর্মচারী এবং এলাকাবাসীর আন্তরিক দোয়া ও নিরবচ্ছিন্ন সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও চমৎকার ফলাফল বজায় রেখে এ. কে. স্কুল এন্ড কলেজ প্রমাণ করল মানসম্মত শিক্ষা প্রদান এবং আদর্শ মানুষ গড়ার ক্ষেত্রে তারা অঞ্চলের শীর্ষ স্থানটি ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন