ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বন্দরে বসতঘরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

মোঃ তোফাজ্জল হোসেন শান্ত
মোঃ তোফাজ্জল হোসেন শান্ত
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬

বন্দরে বসতঘরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
বন্দরে বসতঘরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহত বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টা ২১ মিনিটে উপজেলার দেওয়ানবাড়ী এলাকার সিরাজউদ্দৌলা ক্লাব সংলগ্ন একটি বসতঘরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুর ১২টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ১টা ৩১ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এরপর দুপুর ১টা ৫৩ মিনিটে ইউনিট দুটি স্টেশনে ফিরে যায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বন্দর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কোনো ব্যক্তি আহত বা নিহত হননি।

তিনি আরও জানান, ঘটনাস্থলটি বন্দর ফায়ার স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে। অগ্নিকাণ্ডের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বন্দরে বসতঘরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহত বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টা ২১ মিনিটে উপজেলার দেওয়ানবাড়ী এলাকার সিরাজউদ্দৌলা ক্লাব সংলগ্ন একটি বসতঘরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুর ১২টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ১টা ৩১ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এরপর দুপুর ১টা ৫৩ মিনিটে ইউনিট দুটি স্টেশনে ফিরে যায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বন্দর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কোনো ব্যক্তি আহত বা নিহত হননি।

তিনি আরও জানান, ঘটনাস্থলটি বন্দর ফায়ার স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে। অগ্নিকাণ্ডের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ