খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার তানাক্কাপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা।
রোববার (৯ আগস্ট) ভোর ৫টার দিকে যামিনীপাড়া সীমান্তের তানাক্কাপাড়া বিওপি এলাকার ‘পানির পয়েন্ট’ নামক স্থানে এ অভিযান চালানো হয়। যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তানাক্কাপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় বাংলাদেশ সীমান্তের ভেতরে চোরাকারবারিদের গতিবিধি লক্ষ্য করা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিভিন্ন আকারের ১০টি ভারতীয় গরু মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। বিজিবির হিসাবে জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা।
যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, জব্দ করা গরুগুলোর বিষয়ে কাস্টমস ও প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবির নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন