ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খাগড়াছড়িতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক ২জন মাদক ব্যবসায়ী

খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) খাগড়াছড়ি সদর উপজেলার শৈল সুবর্ণা হোটেলের ১১৮ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— খোরশেদ আলম (৪০), পিতা: সাত্তার আলী, মাতা: সাগেরা বেগম। তিনি খাগড়াছড়ি শহরের নিচের বাজার এলাকার একজন মুরগি ব্যবসায়ী। অপরজন লিটন সরকার (২৫), পিতা: বিধান সরকার, মাতা: সরস্বতী সরকার। তিনিও নিচের বাজার এলাকার বাসিন্দা।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) খাগড়াছড়ি সদর উপজেলার শৈল সুবর্ণা হোটেলের ১১৮ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— খোরশেদ আলম (৪০), পিতা: সাত্তার আলী, মাতা: সাগেরা বেগম। তিনি খাগড়াছড়ি শহরের নিচের বাজার এলাকার একজন মুরগি ব্যবসায়ী। অপরজন লিটন সরকার (২৫), পিতা: বিধান সরকার, মাতা: সরস্বতী সরকার। তিনিও নিচের বাজার এলাকার বাসিন্দা।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ