ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল প্রবাসী যুবকের

ছবি- প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল এলাকায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফিডার সড়কে অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় নুর শেখ (২২) নামে এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আকস্মিক এ ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত নুর শেখ ভাঙ্গা উপজেলার চান্দা ইউনিয়নের দিগলকান্দা গ্রামের তুষার শেখের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি প্রবাসে কর্মরত ছিলেন। ছুটি কাটাতে সম্প্রতি দেশে ফেরেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন নুর শেখ। পথে তারাইল এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে এলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেন।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির হোসেন বলেন, "অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নুর শেখ নিহত হয়েছেন। ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

এদিকে, নুর শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, দুর্ঘটনায় জড়িত গাড়িটি দ্রুত শনাক্ত করে চালকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল প্রবাসী যুবকের

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল এলাকায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফিডার সড়কে অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় নুর শেখ (২২) নামে এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আকস্মিক এ ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত নুর শেখ ভাঙ্গা উপজেলার চান্দা ইউনিয়নের দিগলকান্দা গ্রামের তুষার শেখের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি প্রবাসে কর্মরত ছিলেন। ছুটি কাটাতে সম্প্রতি দেশে ফেরেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন নুর শেখ। পথে তারাইল এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে এলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেন।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির হোসেন বলেন, "অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নুর শেখ নিহত হয়েছেন। ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

এদিকে, নুর শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, দুর্ঘটনায় জড়িত গাড়িটি দ্রুত শনাক্ত করে চালকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ