ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের অভিযোগ, নারীসহ ৬ জন আহত; ৯ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী পশ্চিমপাড়া গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে আছিয়া বেগমের ননদ লাইজু বেগম রেললাইনের পাশে পাট নাড়ানোর সময় ইটের আঘাতে আহত হন। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পথে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় ইউসুফ বেপারীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এছাড়া আলামিন বেপারীসহ অন্যদের লাঠিসোঁটা, লোহার রড ও হকিস্টিক দিয়ে মারধর করা হয়। তাদের রক্ষা করতে গেলে আছিয়া বেগম, মিনু বেগম ও ইশিতা আক্তারও আহত হন।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় হেলু বেপারী, দেলু বেপারী, ফারুক বেপারী, ইব্রাহিম বেপারী, সাকিবুল বেপারী, সেলিম বেপারী, আরিফ বেপারী, হাসান বেপারী এবং শাহ আলম (পচা) বেপারীর নাম উল্লেখ করে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী আছিয়া বেগম বলেন, “পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমাদের পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। আমার স্বামী ও ছেলেকে গুরুতর আহত করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”

এ বিষয়ে ভাঙ্গা থানার এসআই মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের অভিযোগ, নারীসহ ৬ জন আহত; ৯ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী পশ্চিমপাড়া গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে আছিয়া বেগমের ননদ লাইজু বেগম রেললাইনের পাশে পাট নাড়ানোর সময় ইটের আঘাতে আহত হন। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পথে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় ইউসুফ বেপারীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এছাড়া আলামিন বেপারীসহ অন্যদের লাঠিসোঁটা, লোহার রড ও হকিস্টিক দিয়ে মারধর করা হয়। তাদের রক্ষা করতে গেলে আছিয়া বেগম, মিনু বেগম ও ইশিতা আক্তারও আহত হন।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় হেলু বেপারী, দেলু বেপারী, ফারুক বেপারী, ইব্রাহিম বেপারী, সাকিবুল বেপারী, সেলিম বেপারী, আরিফ বেপারী, হাসান বেপারী এবং শাহ আলম (পচা) বেপারীর নাম উল্লেখ করে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী আছিয়া বেগম বলেন, “পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমাদের পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। আমার স্বামী ও ছেলেকে গুরুতর আহত করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”

এ বিষয়ে ভাঙ্গা থানার এসআই মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ