ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বন্দরে বিশেষ অভিযানে হত্যা চেষ্টা মামলার আসামিসহ ৪ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা চেষ্টা মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার ও আদালতের পরোয়ানাভুক্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২ আগস্ট) বন্দর থানার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হত্যা চেষ্টা মামলার আসামি মো. সোহেল রানা (৩৬) এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামি মো. রিফাত (২৩), রকিবুল হাসান জনি (৩৩)মো. শাহীনকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানার এসআই (নিঃ) ফজলুল হক সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। হত্যা, মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বন্দর থানা পুলিশ গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

তিনি আরও বলেন, অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বন্দরে বিশেষ অভিযানে হত্যা চেষ্টা মামলার আসামিসহ ৪ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা চেষ্টা মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার ও আদালতের পরোয়ানাভুক্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২ আগস্ট) বন্দর থানার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হত্যা চেষ্টা মামলার আসামি মো. সোহেল রানা (৩৬) এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামি মো. রিফাত (২৩), রকিবুল হাসান জনি (৩৩)মো. শাহীনকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানার এসআই (নিঃ) ফজলুল হক সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। হত্যা, মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বন্দর থানা পুলিশ গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

তিনি আরও বলেন, অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ