ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জেলা পরিষদ পার্কে কলেজছাত্রের টাকা ছিনতাই, গ্রেফতার ১

মো. মানিক হোসেন
মো. মানিক হোসেন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬

জেলা পরিষদ পার্কে কলেজছাত্রের টাকা ছিনতাই, গ্রেফতার ১
ছবি: প্রতিনিধি

নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও নজরে আসার পর দ্রুত অভিযান চালিয়ে একজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হলেও তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নওগাঁর পুলিশ সুপারের একটি ভিডিও সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে উঠে আসে, নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে জেলা পরিষদ পার্কের পাশে ছিনতাইকারীরা নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ সুপার ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে ঘটনার সত্যতা নিশ্চিত হন এবং জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের জন্য জেলা গোয়েন্দা শাখাকে নির্দেশ দেন।

তদন্তে জানা যায়, গত ৩০ জুলাই ২০২৬ বিকেল ৫টার পর নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী রবিউল ইসলাম (২০) ও তার বন্ধু তানভীর জেলা পরিষদ পার্কে ঘুরতে যান। এ সময় ২ থেকে ৩ জন ছিনতাইকারী তাদের ভয়ভীতি দেখিয়ে মানিব্যাগ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়। রবিউল ও তানভীর নওগাঁ সদর ডিগ্রি মোড় এলাকার একটি ছাত্রাবাসে থাকেন।

ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও ভুক্তভোগীরা থানায় কোনো অভিযোগ করেননি। পরে পুলিশ সুপার তাদের মামলা করার পরামর্শ দেন এবং একই সঙ্গে অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ডিবিকে নির্দেশনা দেন।

এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং বিভিন্ন তথ্য যাচাই-বাছাই শেষে ডিবি পুলিশ মো. আব্দুল আহাদ (২০) নামে এক যুবককে গ্রেফতার করে। তিনি নওগাঁ সদর উপজেলার চকদেব (মাস্টারপাড়া) এলাকার বাসিন্দা। গ্রেফতারের পর ভুক্তভোগীরা তাকে ছিনতাইকারী হিসেবে শনাক্ত করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া আব্দুল আহাদের বিরুদ্ধে একই ধরনের অপরাধে আরও তিনটি মামলা রয়েছে। তার পলাতক সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ বদ্ধপরিকর।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জেলা পরিষদ পার্কে কলেজছাত্রের টাকা ছিনতাই, গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ