ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাটহাজারীতে নূরুল আজিম হত্যা মামলার প্রধান আসামি কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীর আলোচিত নূরুল আজিম হত্যা মামলার প্রধান আসামি মো. দিদারুল আলমকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাকের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুলাই হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিফাপাড়া এলাকায় নূরুল আজিমকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পর দায়ের হওয়া মামলায় প্রধান আসামি হিসেবে নাম আসে মো. দিদারুল আলমের। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজীজ জানান, হত্যাকাণ্ডের দিনই মামলার এজাহারভুক্ত দ্বিতীয় ও তৃতীয় নম্বর আসামিকে উপজেলার গড়দুয়ারা এবং চট্টগ্রাম মহানগরের বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে প্রধান আসামি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

তিনি আরও জানান, গোপন তথ্য সংগ্রহ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির মাধ্যমে প্রধান আসামির অবস্থান শনাক্ত করা হয়। এরপর কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া মো. দিদারুল আলমকে সোমবার (৩ আগস্ট) আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাটহাজারীতে নূরুল আজিম হত্যা মামলার প্রধান আসামি কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের হাটহাজারীর আলোচিত নূরুল আজিম হত্যা মামলার প্রধান আসামি মো. দিদারুল আলমকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাকের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুলাই হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিফাপাড়া এলাকায় নূরুল আজিমকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পর দায়ের হওয়া মামলায় প্রধান আসামি হিসেবে নাম আসে মো. দিদারুল আলমের। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজীজ জানান, হত্যাকাণ্ডের দিনই মামলার এজাহারভুক্ত দ্বিতীয় ও তৃতীয় নম্বর আসামিকে উপজেলার গড়দুয়ারা এবং চট্টগ্রাম মহানগরের বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে প্রধান আসামি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

তিনি আরও জানান, গোপন তথ্য সংগ্রহ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির মাধ্যমে প্রধান আসামির অবস্থান শনাক্ত করা হয়। এরপর কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া মো. দিদারুল আলমকে সোমবার (৩ আগস্ট) আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ