আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি থাকবে। গত বছর থেকে দিনটি সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় এ বছরও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সাধারণ ছুটি ভোগ করবেন।
তবে এই ছুটির সুবিধা সব শ্রেণির চাকরিজীবীদের জন্য প্রযোজ্য হচ্ছে না। জনস্বার্থে জরুরি সেবা সচল রাখতে হাসপাতাল, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডিউটি রোস্টার অনুযায়ী তারা কর্মস্থলে উপস্থিত থাকবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ বছর দিনটি বুধবার হওয়ায় কেউ যদি ৬ আগস্ট (বৃহস্পতিবার) ঐচ্ছিকভাবে ছুটি নিতে পারেন, তাহলে সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হবে।
অন্যদিকে, গত বছর ৫ আগস্ট তৈরি পোশাক খাতেও ছুটি ঘোষণা করা হয়েছিল। সে সময় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সংহতি প্রকাশ এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত নিয়েছিল।
তবে চলতি বছর এখন পর্যন্ত ৫ আগস্ট পোশাক কারখানায় ছুটি থাকবে কি না, সে বিষয়ে বিজিএমইএর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন