ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ওবায়দুল কাদের ও আরাফাতসহ আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

নিজস্ব প্রতিনিধি :
নিজস্ব প্রতিনিধি :
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫

ওবায়দুল কাদের ও আরাফাতসহ আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলটির সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর রেজিস্ট্রারের কার্যালয়ে এই অভিযোগ জমা দেওয়া হয়। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগলিপ্ত অন্য নেতারা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

এর আগে গত ৮ ডিসেম্বর প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, এই সাত নেতার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে বিভিন্ন সহিংসতা ও হত্যাকাণ্ডে উসকানি এবং সরাসরি জড়িত থাকার দায়ে নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের এই শীর্ষ নেতাদের বিরুদ্ধে এখন আইনি কার্যক্রম শুরু হলো।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ওবায়দুল কাদের ও আরাফাতসহ আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলটির সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর রেজিস্ট্রারের কার্যালয়ে এই অভিযোগ জমা দেওয়া হয়। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগলিপ্ত অন্য নেতারা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

এর আগে গত ৮ ডিসেম্বর প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, এই সাত নেতার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে বিভিন্ন সহিংসতা ও হত্যাকাণ্ডে উসকানি এবং সরাসরি জড়িত থাকার দায়ে নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের এই শীর্ষ নেতাদের বিরুদ্ধে এখন আইনি কার্যক্রম শুরু হলো।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ