আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (২ আগস্ট) বিইআরসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে রিটেইলার পয়েন্টে মূল্য সংযোজন কর (মূসক)সহ নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। বিইআরসি জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই মূল্যই সারাদেশে কার্যকর থাকবে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন