ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তারেক রহমানের সঙ্গে মার্কিন দূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬

তারেক রহমানের সঙ্গে মার্কিন দূতের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট এবং এর টেকসই সমাধানের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। উভয় পক্ষ আঞ্চলিক স্থিতিশীলতা, মানবিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন।

এর আগে শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন সার্জিও গর। সেখানে তিনি রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি এবং মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত। তার এই সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক সংলাপ এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তারেক রহমানের সঙ্গে মার্কিন দূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট এবং এর টেকসই সমাধানের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। উভয় পক্ষ আঞ্চলিক স্থিতিশীলতা, মানবিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন।

এর আগে শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন সার্জিও গর। সেখানে তিনি রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি এবং মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত। তার এই সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক সংলাপ এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ