ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিরামপুরে নারীদের সেলাই মেশিন ও অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ

মোঃ জাকির হাসান (জিমি)
মোঃ জাকির হাসান (জিমি)
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬

বিরামপুরে নারীদের সেলাই মেশিন ও অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ

দিনাজপুরের বিরামপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপি বিশেষ বরাদ্দের আওতায় নারীদের মাঝে সেলাই মেশিন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তি, মেধাবী শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তানজিনা খাতুন।

অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপি বিশেষ বরাদ্দ থেকে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তি এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে বার্ষিক অনুদানের চেকও প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সুবিধাভোগীদের হাতে সেলাই মেশিন ও অনুদানের চেক তুলে দেন। এ সময় সেলাই মেশিন হাতে পেয়ে সুবিধাভোগী নারীদের মধ্যে স্বাবলম্বী হওয়ার প্রত্যাশা দেখা যায়।

বক্তারা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এর ফলে তারা ঘরে বসেই আয় করে নিজেদের ও পরিবারের আর্থিক স্বচ্ছলতায় ভূমিকা রাখতে পারবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মনজুর এলাহী রুবেল চৌধুরী এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকলে অসহায় মানুষ ও সুবিধাবঞ্চিত নারীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিরামপুরে নারীদের সেলাই মেশিন ও অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ