গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের আড়জুড়ি সরকারি খাস জমি থেকে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কেটে বাজারে বিক্রি করছেন স্থানীয় এক বিএনপি নেতা।
তার নাম ইমরুল শেখ, তিনি, টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমরুল।
এলাকাবাসীর অভিযোগ, গত চার/পাঁচ দিন ধরে বিএনপি নেতা ইমরুল শেখ সরকারি খাস জমি থেকে মাটি কেটে মোটা দামে বাজারে বিক্রি করে ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন।
এতে, একদিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন অন্যদিকে,, জমি সংলগ্ন এলজিইডির কার্পেটিংয়ের একটি সরকারি রাস্তা হুমকির মুখে পড়েছে। তারা বলছেন, সড়কটি যে কোন সময় ভেংগে মানুষের যোগাযোগ বিচ্ছিন হতে পারে।
ভেকু গাড়ীর চালক হেলাল আমাদের এ প্রতিনিধিকে জানান, মাটি কাটার জন্য বিএনপি নেতা ইমরুল আমার ভেকু গাড়িটি ভাড়া নিয়েছেন। তিনি আমাকে জায়গা দেখিয়ে দিয়েছেন, আমি সেখান থেকে মাটি কাটছি, এতে এলজিইডি কতৃক নির্মিত কার্পেটিংয়ের একটি সড়কের কিছুটা ক্ষতি হয়েছে এবং হচ্ছে। এ ব্যপারে আমার কিছু করার নাই।।
এ ব্যপারে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, সরকারি খাস জমি থেকে মাটি কাটার পাশাপাশি ভারী যন্ত্রপাতি চলাচলের কারণে সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে সরকারের অর্থের অপচয় হচ্ছে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। তারা আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইমরুল শেখ বলেন, "হ্যাঁ, মাটি আমি কাটাচ্ছি। আমি এখন ব্যস্ত আছি, পরে আপনাদের সঙ্গে কথা বলব। "এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, "বিষয়টি আমার জানা ছিল না। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। "টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন শেখ বলেন, "ইমরুল পাটগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। সরকারি খাস জমি থেকে মাটি কাটার বিষয়টি আমি জানতাম না। আপনাদের কাছ থেকেই জানতে পারলাম। বিষয়টি তার সঙ্গে কথা বলে খোঁজ নেওয়া হবে।"এদিকে, স্থানীয়দের দাবি, সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সরকারি সড়ক সংস্কার এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন