ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে এগিয়ে নিতে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: তুহিন

সেলিম রেজা, স্টাফ রিপোর্টার
সেলিম রেজা, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬

দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে এগিয়ে নিতে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: তুহিন

বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নীলফামারী শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজে মসজিদ এবং একাডেমিক ভবনের (দ্বিতীয় ও তৃতীয় তলা) নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে দিন-রাত কাজ করছেন। কৃষিবান্ধব নীলফামারী জেলাকে আরও আধুনিক করতে জেলা সদরে কৃষি অঞ্চল ট্রেনিং ইনস্টিটিউট দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষিত বেকারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ডোমার উপজেলায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মশিউর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি সোহেল পারভেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৪ এর সংসদ সদস্য রেহেনা আক্তার রানু।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. গোলাম মাজেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, নীলফামারীকে উন্নয়নশীল জেলা হিসেবে গড়ে তুলতে শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, খেলাধুলা ও অবকাঠামো উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আগামী জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে এগিয়ে নিতে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: তুহিন

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ