নওগাঁর ধামইরহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ধামইরহাট থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। উপজেলার জাহানপুর ইউনিয়নের সাহাপুর বাজারে বিএনপি অফিসসংলগ্ন পাকা সড়কে এ অভিযান চালানো হয়। অভিযানকালে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করা ৬৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি হিরো হোন্ডা মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ধামইরহাট উপজেলার অমরপুর (হঠাৎপাড়া) গ্রামের মোছা. লাইলী বেগম (৩৫) ও মো. হাসান আলী (৩০)। ধামইরহাট থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া আলামত আইনগত বিধি অনুসারে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। পুলিশের ভাষ্য, মাদকের বিস্তার রোধে ধামইরহাট থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে। এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন