নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ মোট ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার (২৭ জুলাই) পুলিশ এসকর্টের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী তিনটি পৃথক অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতায় ১০ লিটার চোলাই মদসহ ৩ জন, ৭ দশমিক ৫ লিটার চোলাই মদসহ ১ জন এবং ২৫০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৫ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
মহাদেবপুর থানা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন