ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে আবেদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬

সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে আবেদন
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাযজ্ঞ এবং আওয়ামী লীগের শাসনামলে গুম-নির্যাতনের ঘটনায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভূমিকা তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে আবেদন করেছে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ)।

রোববার (২৬ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস এ আবেদন জমা দেন।

আবেদনে উল্লেখ করা হয়, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে শাহবাগে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জেরে ২০২৫ সালের ১৮ জানুয়ারি রাতে মহাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে আল নূর মোহাম্মদ আয়াসকে মুখোশধারী কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যায়। সেখানে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি আন্দোলন স্থগিতের আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিতে বাধ্য করা হয়। পরদিন তাকে কারওয়ান বাজার-বাংলামোটর এলাকায় ফেলে রেখে যাওয়া হলে পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে আবেদনে দাবি করা হয়েছে।

আল নূর মোহাম্মদ আয়াস বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ, অমানবিক নির্যাতন, খুন ও গুমের ঘটনায় তৎকালীন রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের ভূমিকা তদন্ত করে তাকে আইনের আওতায় আনার দাবি জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, তৎকালীন রাষ্ট্রপতি হিসেবে তার সাংবিধানিক দায়িত্ব পালনে কোনো ব্যত্যয় ছিল কি না এবং ২০২৪ সালের নির্বাচন, মানবাধিকার লঙ্ঘন ও জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন।

আবেদনে এসব অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে প্রয়োজনীয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে আবেদন

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ