২০২৭ সালের হজে অংশগ্রহণে আগ্রহীদের জন্য প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৭ জুলাই। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এই নিবন্ধন চলবে। নির্ধারিত সময়ের মধ্যেই হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ই-হজ সিস্টেমের মাধ্যমে নিজেই নিবন্ধন করা যাবে। পরে নির্ধারিত অর্থ পরিশোধের মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের জন্য বৈধ পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। পাশাপাশি জটিল রোগে আক্রান্ত বা শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা হজে অংশ নিতে পারবেন না। সরকারি কিংবা বেসরকারি, উভয় মাধ্যমেই ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। তবে এর আগে আবশ্যিকভাবে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাথমিক নিবন্ধনকারীদের চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে। সরকারি ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেম (hajj.gov.bd)-এ ইউজার তৈরি করে যে কেউ নিজেই নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া নিবন্ধন করা যাবে— সরকারি মাধ্যমে হজে যেতে ইচ্ছুকদের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে অর্থ জমা দিতে হবে। আর বেসরকারি মাধ্যমে নিবন্ধনকারীদের সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে টাকা জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে পাওয়া যাবে। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। এ ছাড়া যেসব ব্যক্তি হজের জন্য অযোগ্য বিবেচিত হবেন, তারা হলেন— প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের অবশ্যই— এ ছাড়া আবেদনকারীর কাছে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদসম্বলিত পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। এই শর্ত পূরণ না হলে নিবন্ধন সম্পন্ন করা যাবে না।প্রাথমিক নিবন্ধনে কত টাকা লাগবে?
কোথায় নিবন্ধন করা যাবে?
কারা হজে যেতে পারবেন না?
নিবন্ধনের সময় যা নির্বাচন করতে হবে

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন