ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দেবীগঞ্জে ২ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর আটক

নারী ও শিশু

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় খেলার প্রলোভন দেখিয়ে দুই বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে দেবীগঞ্জ পৌরসভার উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল প্রায় ১০টার দিকে অভিযুক্ত কিশোর শাকিল (ছদ্মনাম) খেলার কথা বলে প্রতিবেশী দুই বছরের শিশু আয়শাকে (ছদ্মনাম) নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় শিশুটির চাচা বিষয়টি দেখতে পেলে ঘটনাটি প্রকাশ্যে আসে। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত কিশোরকে আটক করে রাখেন।

এরপর ভুক্তভোগী শিশুর মা বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গেলে সেখান থেকে তাকে দেবীগঞ্জ থানায় পাঠানো হয়।

বর্তমানে ভুক্তভোগী শিশু, তার মা এবং অভিযুক্ত কিশোর দেবীগঞ্জ থানায় অবস্থান করছেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু মুসা বলেন, অভিযুক্ত কিশোর বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ পাওয়ার পর শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনার সব দিক তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

দেবীগঞ্জে ২ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর আটক

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় খেলার প্রলোভন দেখিয়ে দুই বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে দেবীগঞ্জ পৌরসভার উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল প্রায় ১০টার দিকে অভিযুক্ত কিশোর শাকিল (ছদ্মনাম) খেলার কথা বলে প্রতিবেশী দুই বছরের শিশু আয়শাকে (ছদ্মনাম) নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় শিশুটির চাচা বিষয়টি দেখতে পেলে ঘটনাটি প্রকাশ্যে আসে। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত কিশোরকে আটক করে রাখেন।

এরপর ভুক্তভোগী শিশুর মা বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গেলে সেখান থেকে তাকে দেবীগঞ্জ থানায় পাঠানো হয়।

বর্তমানে ভুক্তভোগী শিশু, তার মা এবং অভিযুক্ত কিশোর দেবীগঞ্জ থানায় অবস্থান করছেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু মুসা বলেন, অভিযুক্ত কিশোর বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ পাওয়ার পর শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনার সব দিক তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ