ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

সোহেল রানা প্রধান
সোহেল রানা প্রধান
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬

গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর রাজধানীর গুলশানে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ব্যক্তিগত বাসভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাড়ির নিচতলার বসার কক্ষ নতুন করে রং করা হচ্ছে, পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে আসবাবপত্র। সব মিলিয়ে কয়েক দিনের মধ্যেই তার বাসায় ফেরার সম্ভাবনাকে সামনে রেখে চলছে জোর প্রস্তুতি।

শনিবার (২৫ জুলাই) সকালে গুলশানের ১২৩ নম্বর সড়কে অবস্থিত বাড়িতে গিয়ে দেখা যায়, নিচতলার বসার জায়গার দেয়ালের পুরোনো রং তুলে নতুন রং করার কাজ চলছে। সোফা ও টেবিলসহ আসবাবপত্র পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। রংয়ের কৌটা ও প্রয়োজনীয় সরঞ্জামও সেখানে রাখা রয়েছে।

বাড়ির ব্যবস্থাপক কবির হোসেন জানান, সাবেক রাষ্ট্রপতি ঠিক কবে ফিরবেন, সে বিষয়ে তারা নিশ্চিত নন। তবে বাসা সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন ও বসবাসের উপযোগী করে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই অনুযায়ীই প্রস্তুতির কাজ চলছে।

তিনি বলেন, প্রথমে রংয়ের কাজ শেষ করা হবে। এরপর সোফা ও অন্যান্য আসবাব পরিষ্কার করা হবে, যাতে অতিথিরা এলে স্বাচ্ছন্দ্যে বসতে পারেন।

সরেজমিনে আরও দেখা যায়, বাড়ির সামনে কয়েকজন গণমাধ্যমকর্মী অবস্থান করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে সেখানে দেখা যায়নি। ভেতরে ভাড়াটিয়াদের গাড়িচালকেরা নিজ নিজ গাড়ির রক্ষণাবেক্ষণের কাজে ব্যস্ত ছিলেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। তিনি স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পাঠান। পরে স্পিকার সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।

মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়েন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি অসুস্থতাকে দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন।

আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। পাঁচ বছরের মেয়াদ অনুযায়ী তার দায়িত্ব ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বঙ্গভবন ছাড়ার পর গুলশানের ব্যক্তিগত বাসভবনেই উঠবেন মো. সাহাবুদ্দিন। এ কারণে কয়েক দিন ধরেই বাড়িটি বসবাসের উপযোগী করে গুছিয়ে তোলা হচ্ছে। পরিবারের প্রয়োজনীয় মালামালও ইতোমধ্যে সেখানে পৌঁছে দেওয়া হয়েছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ