ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ: নগরকান্দায় মহাসড়ক অবরোধ ও মানববন্ধন

প্রতিনিধি

ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মশাউজান স্ট্যান্ড এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ইতালিতে পাঠানোর নামে কয়েক কোটি টাকা নেওয়ার পরও প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি এবং অর্থও ফেরত দেওয়া হয়নি।

ভুক্তভোগীদের দাবি, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত মোহাম্মদ বেপারী (মহা বেপারী)-এর ছেলে মুরাদ বেপারী বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ গ্রহণ করেন। তাদের ভাষ্য, এ ঘটনায় কয়েক শতাধিক পরিবার আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

কর্মসূচিতে অংশ নেওয়া ভুক্তভোগী ও তাদের স্বজনদের মধ্যে কয়েকজন নারী কান্নায় ভেঙে পড়েন। তারা অভিযোগ করেন, অর্থ ফেরত না পেলে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়বে। আন্দোলনকারীদের আরও অভিযোগ, অভিযুক্তের কাছে টাকা ফেরত চাইতে গেলে তাদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা করা হয়েছে এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।

মানববন্ধন চলাকালে একপর্যায়ে ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে সড়কে আটকে পড়া যাত্রী ও রোগীবাহী অ্যাম্বুলেন্সের চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর তারা অভিযুক্তের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ বলেন, বিক্ষোভের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক করে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মুরাদ বেপারীর বিরুদ্ধে মানবপাচারসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

অভিযুক্ত মুরাদ বেপারী পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ: নগরকান্দায় মহাসড়ক অবরোধ ও মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ