সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা, ভক্তদের ব্যাপক অংশগ্রহণ এবং নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ঠাকুরগাঁও শাখার আয়োজনে সদর পৌর শহরের গোবিন্দনগর মন্দিরপাড়া এলাকার জগন্নাথ মন্দিরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজনে সনাতন ধর্মসভা, অগ্নিহোত্র হোমযজ্ঞ, ছাত্র-ছাত্রীদের পারমার্থিক প্রতিযোগিতা, মহা হরিনাম সংকীর্তন, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসকন-বাংলাদেশের সহ-সভাপতি ও ঠাকুরগাঁও ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ। এতে বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মনোরঞ্জন সিং, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মনতোষ কুমার দে, গড়েয়া ইসকন মন্দিরের সাধারণ সম্পাদক শ্রীপাদ কংসহন্ত দাস ব্রহ্মচারী এবং বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের জেলা সভাপতি জয় মহন্ত অলকসহ অন্যান্য অতিথিরা।
আলোচনা সভা শেষে জগন্নাথ মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এর মধ্য দিয়ে এ বছরের উল্টো রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
এর আগে সকালে মন্দির প্রাঙ্গণে পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়। এতে হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন। পরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এদিকে একই দিনে ঠাকুরগাঁও শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির ও রাম মন্দির থেকেও পৃথক দুটি রথযাত্রা বের হয়। শোভাযাত্রাগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিজ নিজ মন্দিরে ফিরে আসে। উৎসব উপলক্ষে পুরো শহরে ছিল উৎসবমুখর পরিবেশ এবং ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ধর্মীয় আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন