নওগাঁ পৌরসভার সুলতানপুর জেলেপাড়া মহল্লায় বিশেষ অভিযান চালিয়ে মো. খোকন আহমেদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার খোকন ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে অস্ত্র আইন, মারামারি ও চাঁদাবাজিসহ মোট আটটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ২৪ জুলাই সকালে নওগাঁ সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে সুলতানপুর (স্কুলপাড়া) এলাকার গোলাম রাব্বানীর ছেলে মো. খোকন আহমেদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার খোকনের বিরুদ্ধে অস্ত্র আইন, মারামারি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
খোকন আহমেদ গ্রেপ্তার হওয়ায় সুলতানপুর জেলেপাড়া এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। তাকে গ্রেপ্তারের জন্য স্থানীয়রা নওগাঁ সদর থানা পুলিশের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গ্রেপ্তার মো. খোকন আহমেদকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন