নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২৩ জুলাই) মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন মামলার তদন্ত ও নিষ্পত্তির অগ্রগতি, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে প্রতিটি মামলার তদন্তে গুণগত মান নিশ্চিত করতে হবে। পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা দ্রুত কার্যকর করা এবং অপরাধ দমনে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় সেবার মান বাড়াতে প্রতিটি পুলিশ সদস্যকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন পুলিশ সুপার। এ সময় তিনি তাঁদের কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও একই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন