ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাংবাদিক নির্ধারণে থাকতে হবে যথাযথ কর্তৃপক্ষ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬

সাংবাদিক নির্ধারণে থাকতে হবে যথাযথ কর্তৃপক্ষ: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

কে সাংবাদিক আর কে সাংবাদিক নন, তা নির্ধারণের জন্য একটি যথাযথ ও গ্রহণযোগ্য কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম সভা এবং নবগঠিত কমিটির প্রথম বৈঠকে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির প্রতিটি সিদ্ধান্তে দেশের সংবিধান, প্রচলিত আইন এবং বিদ্যমান বিধি-বিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা ও সর্বাধিক মানুষের স্বার্থ বিবেচনায় রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো যেন সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, সে বিষয়েও কমিটিকে সচেতন থাকতে হবে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে সব নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

গণমাধ্যমকে বহুমাত্রিক ও বহুমতের একটি ক্ষেত্র হিসেবে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, বিভিন্ন মত ও দৃষ্টিভঙ্গির মানুষের সহাবস্থানই গণমাধ্যমের শক্তি। তাই সংকীর্ণতা বা পক্ষপাত নয়, বরং অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

তিনি বলেন, কঠিন ও সংবেদনশীল পরিস্থিতিতে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়েই রাজনৈতিক নেতৃত্বের প্রকৃত দক্ষতার পরিচয় পাওয়া যায়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে রাষ্ট্রের অন্যতম কৌশলগত ও রাজনৈতিকভাবে সংবেদনশীল মন্ত্রণালয় উল্লেখ করে মন্ত্রী বলেন, এখানে সামান্য ভুল সিদ্ধান্তও ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলতে পারে। তাই তাৎক্ষণিক পরিস্থিতি নয়, বরং দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনায় রেখেই প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে। এ ক্ষেত্রে কমিটির সদস্যদের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শিতাই সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা নিশ্চিত করবে।

সভায় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির নবগঠিত সদস্যরা উপস্থিত ছিলেন।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাংবাদিক নির্ধারণে থাকতে হবে যথাযথ কর্তৃপক্ষ: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ