বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম। বুধবার (২২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনি বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।
অধ্যাপক শরীফুল ইসলাম ১৯৯৭ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর একই বছর প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। দীর্ঘ একাডেমিক পথচলায় বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে ২০১৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন। বর্তমানে তিনি পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উচ্চশিক্ষার জন্য তিনি জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। ২০০২ সালে সেখান থেকে পিএইচডি সম্পন্ন করার পর একই বিশ্ববিদ্যালয়ে দুই বছর পোস্টডক্টরাল গবেষণায় যুক্ত ছিলেন।
কুমিল্লার কোর্টবাড়িতে জন্ম নেওয়া ড. শরীফুল ইসলাম ছাত্রজীবন থেকেই অসাধারণ মেধার পরিচয় দেন। ১৯৮৮ সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, কুমিল্লা থেকে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ১২তম এবং ১৯৯০ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন।
গবেষণার ক্ষেত্রে জলবায়ু-সহনশীল অবকাঠামো, বায়োইঞ্জিনিয়ারিং, দুর্যোগ-সহনশীল আবাসন, পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী এবং স্থানীয় উপকরণ ব্যবহার করে টেকসই নির্মাণ প্রযুক্তি উন্নয়নে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তার উদ্ভাবিত ভেটিভার-ভিত্তিক বায়োইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বাংলাদেশ ছাড়াও কম্বোডিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে ব্যবহৃত হচ্ছে।
এ পর্যন্ত তিনি ১৯০টির বেশি গবেষণা প্রবন্ধ, বই ও নকশা নির্দেশিকা প্রকাশ করেছেন। একই সঙ্গে দেশি-বিদেশি ৯০টিরও বেশি এমএস ও পিএইচডি গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গবেষণা ও একাডেমিক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দেশি-বিদেশি মিলিয়ে ২৯টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। এর মধ্যে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ড. এম. ইন্নাস আলী স্মৃতি স্বর্ণপদক, টিভিএনআই অ্যাওয়ার্ড, কিং অব থাইল্যান্ড ভেটিভার অ্যাওয়ার্ড, ফোরাম-৮৬ রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং গ্লোবাল ভেটিভার চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের প্রত্যাশা, অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে বুয়েট শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন সাফল্যের দিকে এগিয়ে যাবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন